বেনাপোল বন্দরে ৪ দিন আমদানি-রফতানি বন্ধ

নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে টানা ৪ দিনের জন্য বন্ধ থাকছে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বভাবিক রয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে মালামাল ওঠানামাসহ স্বাভাবিক রয়েছে পণ্য ডেলিভারি। সকাল থেকে ৭০ ট্রাক মালামাল খালাস হয়েছে বন্দর থেকে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজার ছুটিতে ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ৬ অক্টোবর সকাল থেকে পুনরায় চালু হবে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে রোববার থেকে টানা ৪ দিনের জন্য বন্ধ থাকছে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। তবে বেনাপোল বন্দরে মালামাল ওঠানামাসহ পণ্য খালাস অব্যাহত আছে।

বেনাপোল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *