১৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করেছে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে রাষ্ট্রদূত দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।
অনুষ্ঠানে কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক ও ব্রাজিলের ঊধ্বর্তন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















