নিউজ ডেস্ক: ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বেল্লাল হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে বড়ভাই নুরু হাওলাদার।
এলাকাবাসী বড় ভাই নুরু হাওলাদারকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। বেল্লাল ও নুরু হাওলাদার মহিষকান্দি গ্রামের মৃত মোমিন উদ্দীন হাওলাদার ছেলে।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মহিষকান্দি গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
কাঁঠালিয়া থানার ওসি মোহাম্মদ মুরাদ আলী জানান, বড়ভাইয়ের হাতে ছোটভাই হত্যার ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ঝালকাঠি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply