নিউজ ডেস্ক: ভর্তিতে অনিয়মের অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল দিবা শাখার (বাংলা ভার্সন) প্রধান মোহাম্মদ শাহ আলম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে।
বৃস্পতিবার ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়ে বলে প্রতিষ্ঠানটির সূত্র থেকে জানা গেছে।
বিষয়টি নিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, একজনের ভর্তির ফরমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি (শাহ আলম খান) পদে থাকলে তদন্তটি ঠিকমতো করা যাবে না। সে জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ দর্শানোর চিঠিও দেয়া হয়েছে তাকে। এ বিষয়ে তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে আসলে কী ঘটনা ঘটেছিল এবং কী করা যায়।
জানা গেছে, চলতি ২০২৪ শিক্ষাবর্ষের ভর্তিতে এই অনিয়মের অভিযোগ উঠেছে। একজন শিক্ষার্থীর জন্মনিবন্ধন যথাযথভাবে যাচাই না করেই ভর্তি করার অভিযোগ উঠেছে। এর মাধ্যমে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বরখাস্ত/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply