ভাঙ্গা থেকে পরীক্ষামূলক ট্রেন গেল পদ্মাসেতুর কাছে

নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে পরীক্ষামূলকভাবে এটি ট্রেন পদ্মাসেতু পর্যন্ত গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা রেলস্টেশন-সংলগ্ন পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প এলাকা থেকে পরীক্ষামূলক ট্রেনটি ছেড়ে যায়। ৩২ কিলোমিটার পাড়ি দিয়ে বেলা পৌনে একটার দিকে ট্রেনটি পদ্মা স্টেশন পার হয়ে ভায়াডাক্টে যায়। পরীক্ষামূলক ট্রেনটি এখন সেখানেই অবস্থান করছে।

ভাঙ্গা রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। ভাঙ্গা রেলস্টেশন সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক ট্রেনটি বিশেষ আকৃতিতে নির্মিত একটি বিশেষ রেল ইঞ্জিন। এটি ‘গ্যাংকার’ নামে পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনী-সিএসসির (কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট) সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ‘ডর্প’ এটি বাস্তবায়ন করছে।

স্টেশন মাস্টার শাহজাহান বলেন, নতুন রেলপথ চালু হওয়ার আগে পরীক্ষামূলকভাবে গ্যাংকারটি আজ সকালে ভাঙ্গা থেকে যাত্রা শুরু করে। ওই গ্যাংকারে সেনাবাহিনী পরিচালিত পদ্মাসেতু সংযোগ রেলপ্রকল্পের সমন্বয়কারী কর্মকর্তা মেজর জেনারেল এস এম জাহিদ এবং প্রকল্প পরিচালক আফজাল হোসেন ৩২ কিলোমিটার পথ অতিক্রম করেন।

প্রসঙ্গত, আগামী ২০২৩ সালের ২৫ জুন ঢাকা-ভাঙ্গা রেলপথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া কথা আছে।

ট্রেন চলাচল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ