নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের আগরতলায় গেল ২ হাজার ৮০০ কেজি ইলিশ মাছ। আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইটি পিকআপ ভ্যানে করে এই মাছ রফতানি করা হয়।
মঙ্গলবার দুপুরে ঢাকার কাওরান বাজারের ফিশ বাজার ইলিশ মাছগুলো রফতানি করেছে।
জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৫৯টি মাছ রফতানিকারক প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ মাছ রফতানির অনুমোদন দেয়া হয়। এরই অংশ হিসেবে ফিশ বাজারের তত্ত্বাবধানে ৫০ টন ইলিশ মাছ ভারতের আগরতলায় পাঠানো হবে। ভারতের কৃষ্ণপদ রায় প্রতিষ্ঠান এই মাছগুলো গ্রহণ করবেন।
আখাউড়া কাস্টমসের রাজস্ব র্কমর্কতা মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন, পূজা উপলক্ষে চলতি বছর এ স্থল বন্দর দিয়ে ৫০ টন ইলিশ রফতানি করা হবে।
ইলিশ রফতানি/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply