ভারতে ট্যুইটারের প্রধান কর্মকর্তা আটক

ট্যুইটারের লোগো

২৯ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের ট্যুইটারের প্রধান কর্মকর্তা মণীশ মাহেশ্বরীকে আটক করেছে দেশটির উত্তরপ্রদেশ পুলিশ। ভারতের বিকৃত মানচিত্র প্রকাশ করায় তাকে আটক করে পুলিশ।

মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।

http://ওটিটি’র জন্য প্রয়োজনে নয়া আইন

ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মণীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এর পরই আটক করা হয় তাকে।

মনীশের আইসজীবী জানিয়েছেন, ঘটনাটি ভুল করে হয়েছে। এটি শুধরানোর সুযোগ দেয়া যেত।

ভারত/এসকেএম

বাংলাদেশ নিয়ে ফেসবুকে সরব মোদি

http://artnewsbd.com