২৮ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান পাকিস্তানের অন্তবর্তীকালিন কোচ সাকলায়েন মুস্তাক। তবে দুই দলের মধ্যে থাকতে হবে পরস্পরের প্রতি ভালবাসা ও মানবতা।
ভারতের বিপক্ষে নিজ দলের বড় জয় ছাড়াও এর মাধ্যমে নিজেকে অনেক দূর এগিয়েও নিয়ে গেছেন পাকিস্তান দলের এই কোচ। তার কাছে বেশী আকর্ষনীয় মুহুর্ত ছিল ম্যাচের পর মোহাম্মদ রিজওয়ানের ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে জড়িয়ে ধরা এবং পাকিস্তানের খেলোয়াড়দের সাথে ধোনির কথা বলা।
আফগানিস্তানের বিপক্ষে আগামীকালের ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে সাকলাইন বলেন, ম্যাচের ফলাফল যাই হোক না কেন, আমাদের খেলোয়াড়দের সাথে বিরাট কোহলি ও ধোনির আলিঙ্গনের বিষয়টি বিশ্ব ক্রিকেটের জন্য অসাধারণ বিষয়। ভারত -পাকিস্তানের ম্যাচের ফলাফলের চেয়েও আমার কাছে বেশী ভাল লেগেছে ম্যাচের পর ভালবাসা ও মানবতার জয় দেখে।
সাকলায়েন বলেন, এটি একটি খেলা, যেখানে জয় পরাজয় থাকবেই। আমি অভিবাদন জানাই বাবর, রিজওয়ান, বিরাট, ধোনিদের। কারণ গোটা বিশ্ব ও দুই দেশকে তারা দারুন একটি বার্তা পৌঁছে দিয়েছে। আমি সব সময় বলে থাকি, ভালবাসার জয় হোক, আর ঘৃনা নিপাত যাক।
সেরা একটি দৃশ্যের অবতারনার জন্য ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চান পাকিস্তানের প্রধান এই কোচ। তিনি বলেন, ভারত ও পাকিস্তান যদি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে গোটা ক্রিকেট বিশ্ব দারুন আনন্দ পাবে। যেহেতু দেশ দুটি প্রতিবেশী, তাই ক্রিকেটের জন্যও এটি ভালো হতো। আর দুই দেশ ফাইনালে খেলতে পারলে পারস্পরিক সম্পর্কও আরও বেড়ে যেত।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply