ভাসানচরে পথে আরও ১১শ রোহিঙ্গা

২৯ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): কক্সবাজারের উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে আরও এক হাজার ৯৬ জন রোহিঙ্গা। মঙ্গলবার দুপুরে ২০টি বাসে টেকনাপের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ভাসানচরে উদ্দেশ্যে চট্টগ্রামে রওনা দেয় তারা।

বিকালে আরও একটি দল ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করার কথা রয়েছে। আজ চট্টগ্রামে থাকবে তারা। বুধবার সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে পৌঁছবে।

রোহিঙ্গাদের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ১৪ ব্যাটালিয়নের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক জানান, এবার ১৩ দফার প্রথম ধাপে প্রথম অংশে বিভিন্ন ক্যাম্প থেকে প্রায় ১১শ’ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রামে রওনা দিয়েছে। বিকালে আরও একটি রোহিঙ্গা দল যাওয়ার কথা রয়েছে। তারা কতজন যাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। বুধবার নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে পৌঁছুবে তারা।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর থেকে ১২ দফায় প্রায় ২৪ হাজার রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠানো হয়। এছাড়া গত বছরের মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

রোহিঙ্গা সংকট/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *