ভাসানচরে পৌঁছাল আরও ১ হাজার ৬৫৪ রোহিঙ্গা

১৭ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ৬৫৪ রোহিঙ্গা শরণার্থী।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গারা ভাসানচরে পৌঁছায়। ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (সিআইসি) গোবিন্দ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

গোবিন্দ চাকমা বলেন, ৪১৭টি পরিবারের ১ হাজার ৬৫৪ রোহিঙ্গা শরণার্থীকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন-সংলগ্ন হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর তাদের সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।

গোবিন্দ চাকমা জানান, আজ যারা এসেছে, তাদের মধ্যে ৮৫ রোহিঙ্গা কক্সবাজার থেকে বেড়াতে ভাসানচর এসেছে। এ ছাড়া ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে যাওয়া ১৫৫ রোহিঙ্গা পুনরায় একই জাহাজে ভাসানচর ফিরে এসেছে।

এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৪। এর আগে বিভিন্ন দফায় ২১ হাজার ৪০০ রোহিঙ্গা নাগরিককে ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্পে স্থানান্তর করা হয়েছিল।

রোহিঙ্গা সংকট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ