৩ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, তিউনিসিয়া): লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন বাংলাদেশিসহ অন্তত ৪৩ জন। নিখোঁজদের সবাই সাগরে ডুবে মারা গেছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি।
শনিবার তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে দেশটির বার্তা সংস্থা ট্যাপ এ খবর জানিয়েছে।
আরও খবর পড়ুন: নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানি
জানা গেছে, তিউনিসিয়ার কোস্টগার্ড উপকূলে একটি বিধ্বস্ত নৌকা থেকে ৮৪ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশ, সুদান, মিসর, ইরিত্রিয়া ও চাদের নাগরিক রয়েছেন।
কর্তৃপক্ষ বলছে, গত ২৮ ও ২৯ জুন এসব অভিবাসীরা লিবিয়ার জুয়ারা উপকূল দিয়ে অবৈধভাবে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগরে যাত্রা করেছিলেন। উদ্ধার ব্যক্তিদের জারজিসে নিয়ে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
নৌকা ডুবি/এসকেএম/আরএম
















Leave a Reply