মধ্যরাতে অভিযান, সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন জব্দ

২০ মে ২০২২ (নিউজ ডেস্ক): হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে পাচারকালে চার হাজার ৫৭৩ লিটার ভোজ্যতেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার লাল মিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুদকৃত এসব ভোজ্যতেল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, আমরা গোপন তথ্যের মাধ্যমে খবর পাই যে লাল মিয়া বাজার থেকে মজুদকৃত ভোজ্যতেলের একটি চালান পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে সুমন রায়ের ব্যবসা প্রতিষ্ঠানের একটি গুদাম থেকে ৬৬৫ লিটার সয়াবিন ও এক হাজার ২৪৮ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। পরে তা চার লাখ ৭৩ হাজার ৪০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। এ ছাড়া দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেয়া হয়। অভিযানে সহযোগিতা করে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ।

ভোজ্যতেল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *