নিউজ ডেস্ক: একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে ইতোমধ্যেই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। ইতোমধ্যেই ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেয়া হয়েছে।
বুধবার যাদের নাম দেয়া হয়েছে তাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে বৃহস্পতিবার শপথ নেয়ার কথা জানানো হয়েছে। যাদের ফোন করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন আগের মন্ত্রিসভার সদস্য রয়েছেন। যোগ হয়েছেন নতুন কয়েকজন।
যাদের ফোন করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, তাজুল ইসলাম, ডা. দীপু মনি, আনিসুল হক, ড. হাছান মাহমুদ, সাবের হোসেন চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, ড. আব্দুর রাজ্জাক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ইয়াফেস ওসমান, ফরহাদ হোসেন, শাহরিয়ার আলম, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুস সালাম, মো. জিয়া উদ্দিন, নাজমুল হাসান পাপন, সাজ্জাদুল হাসান, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী, মোহাম্মদ এ আরাফাত, সিমিন হোসেন রিমি, কুজেন্দ্র লাল ত্রিপুরা, আহসানুল ইসলাম টিটু, আব্দুশ শহীদ, র আ ম ওবায়দুর মোক্তাদির, নারায়ণ চন্দ, জিল্লুর হাকিম, ডা. সামন্ত লাল সেন, মহিবুর রহমান, জাহিদ ফারুক ও শফিকুর রহমান চৌধুরী।
মন্ত্রিসভা/এএমএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply