মাছধরা ট্রলারসহ ২৩ জেলে আটক

৮ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে তীরে ফেরার সময় দুটি ট্রলারসহ ২৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা ১১ লাখ মিটার জাল এবং ৩০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে আন্ধারমানিক নদী মোহনাসংলগ্ন সাগরে অভিযান চালায় কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতে ট্রলার দুটির মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জব্দ করা মাছ নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করে ট্রলারসহ জেলেদের ছেড়ে দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সামুদ্রিক মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।

মাছ শিকার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ