মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

০৩ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে সেপটিক ট্যাংক বানাতে গিয়ে মাটি চাপা পড়ে এক নির্মাণশ্রমিকের নিহত হয়েছেন।

শুক্রবার রাতে পৌর শহরের সাতানী শ্রীবরদী শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম লোকমান মিয়া। তিনি উপজেলার মামদামারী নয়াপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে লোকমান মিয়া শ্রীবরদী পৌর শহরের সাতানী শ্রীবরদী শান্তিবাগ এলাকায় সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন। এসময় সেফটিক ট্যাংকের নিচে ইটের গাঁথুনি করার সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়লে লোকমান মাটিচাপা পড়ে গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান মাটিচাপা পড়ে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

দুর্ঘটনা/এসকেএম