স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে টেস্ট খেলতে নামছে টাইগাররা। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ।
চট্টগ্রামের এই মাঠেই সবশেষ ওয়ানডে ম্যাচ শোচনীয়ভাবে হেরেছে লিটন দাসের দল। সেই বিস্মৃতি ভুলে ভালো কিছু দেয়ার প্রত্যয় টেস্ট দলের।
তবে শুরুতেই শঙ্কা দানা বেধেছে টাইগার দলে। অধিনায়ক সাকিব আল হাসানকে ম্যাচে পাওয়া নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার অনুশীলন করতে মাঠে নামলেও সাকিব নামেননি। তিনি মাঠে এসেই হাসপাতালের দিকে ছুটেছেন।
দলের সেরা এই অলরাউন্ডারের পিঠের চোটটা পুরোপুরি ভালো হয়নি।
ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে পিঠে বল লেগেছিল সাকিবের। এরপর এক্স-রেতে কোনও সমস্যা ধরা পড়েনি। কিন্তু পেশিতে কোনও সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখতেই আজ হাসপাতাল গেছেন সাকিব।
এর আগে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে এসেছিলেন সাকিব। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলের সাথে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। কিন্তু সাকিবকে ব্যাটিং-বোলিং করতে দেখা যায়নি।
আজ সবার আগে মাঠে এসেছেন টেস্ট অধিনায়ক। কিন্তু আজও ব্যাটিং-বোলিং না করেই হাসপাতালে যান তিনি। সাথে ছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
৭ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। চোটের জায়গায় কালো দাগ পড়ে গেছে। সাথে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন। এ জন্য দলের সাথে থাকলেও গতকাল অনুশীলন করেননি।
ব্যথা না কমায় মাঠ থেকেই স্ক্যান করাতে আজ তাকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয়েছে।
সাকিব আল হাসান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply