১৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোই হোক রাজনীতির ব্রত। আমাদের এ মন্ত্রে দীক্ষিত থাকতে হবে। মানুষের কল্যাণে বঙ্গবন্ধু যেভাবে কাজ করেছেন, শেখ হাসিনা যেভাবে কাজ করছেন সেভাবে সবার কাজ করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর জেলা যুবলীগের আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলতেন মানুষের কল্যাণে যা কিছু করা সেটাই সেবা, সেটাই রাজনীতি। বিত্ত-বৈভবের জন্য রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে মানুষের জন্য, কী করতে পারলাম, কী অবদান রাখতে পারলাম। যে রাজনীতি শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বহন করে চলেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরী ছিলেন শেখ ফজলুল হক মনি। রাজনীতিতে তার অবদান অসামান্য। শেখ ফজলুল হক মনির স্ত্রী আরজু মনিও রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছিলেন। তাদের সন্তানরাও রাজনীতিতে স্বচ্ছ অবস্থানে থেকে দেশের জন্য কাজ করছেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন প্রয়োজন
পিরোজপুর করোনা আক্রান্ত রোগীদের জন্য শেখ ফজলুল হক মনি ও আরজু মনি ফ্রি অক্সিজেন ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অনুষ্ঠানে বক্তব্য দেন।
শ ম রেজাউল করিম/এসকেএম/রমু
















Leave a Reply