১৬ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): রাঙামাটি জেলা জাতীয় মহিলা পার্টি সভানেত্রী, রাঙামাটি জেলা জাতীয় পার্টির মহিলা বিষয়ক সম্পাদিকা ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কবিতা ত্রিপুরা মারা গেছেন।
সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি থেকে চট্টগ্রামে নেয়ার পথে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এবং সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
এক শোক বার্তায় প্রয়াত কবিতা ত্রিপুরার আত্মার শান্তি কামনা করেন তিনি। শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কবিতা ত্রিপুরা ছিলেন জাতীয় পার্টির একনিষ্ঠ সংগঠক। পার্বত্য অঞ্চলে হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ প্রচার ও বাস্তবায়নে অনন্য ভূমিকা রাখেন। একজন কর্মীবান্ধব নেত্রী হিসেবে কবিতা ত্রিপুরা স্মরণীয় হয়ে থাকবেন।
কবিতা ত্রিপুরা/এসকেএম/আরএম















Leave a Reply