মারা গেছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

২৪  জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো অ্যাকুইনো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

বৃহস্পতিবার সকালে ক্যাপিটল মেডিক্যাল সেন্টারে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী। খবর: আলজাজিরা।

খবরে বলা হয়, ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশটির ১৫তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন অ্যাকুইনো।

অ্যাকুইনো ১৯৯৮ সালে তার রাজননৈতিক জীবন শুরু করেন। এর আগে একজন প্রশিক্ষিত অর্থনীতিবিদ হিসেবে তিনি পরিবারের চিনির ব্যবসায় জড়িত ছিলেন। অ্যাকুইনো ২০০৭ সালে সিনেটর হওয়ার আগে প্রতিনিধি পরিষদে তিন দফা কংগ্রেসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বেনিগনো অ্যাকুইনো/এসকেএম

টাইফুনের কবলে ফিলিপাইন

http://artnewsbd.com