মারা গেছেন শেন ওয়ার্ন

৪ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বয়স হয়েছিল ৫২ বছর।

শেন ওয়ার্নের এজেন্সির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচাতে পারেননি শেন ওয়ার্নকে। মৃত্যুকালে শেন ওয়ার্ন থাইল্যান্ডে ছিলেন। খবর: ফক্স স্পোর্টস।

বিবৃতিতে আরও জানানো হয়, শেন ওয়ার্নকে ওনার বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া যায়। মেডিকেল দল নিজেদের পুরো চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারেনি।

শেন ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার ছিলেন। তিনি ১৪৫ টেস্টে অংশ নিয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করেন।

আন্তর্জাতিক ২৯৩টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৯৩ উইকেট শিকার করেন শেন ওয়ার্ন।

সম্প্রতি অ্যাসেজেও তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব।

শেন ওয়ার্ন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ