২০ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ মারা গেছেন।
করোনায় পজিটিব হলে গত ২৫ ডিসেম্বর রাইসউদ্দিন আহমেদকে রাজধানীল এভার কেয়ার হাসপাতলে ভর্তি করা হয়। পরে করোনায় নেগেটিভ হয়েছেন তিনি। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বুধবার সেখান চিকিৎসাধীন মারা যান তিনি।
বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে জ্বলজ্বল করছে রাইসউদ্দিন আহমেদের নাম। তার চেষ্টাতেই ১৯৭৭ সালে লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বাংলাদেশে খেলতে আসে। রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক দুটি দলের বিপক্ষে দুটি দুই দিনের ম্যাচ খেলার পর মেরিলিবোন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৭ জানুয়ারি থেকে একটি তিনি দিনের ম্যাচ খেলে বাংলাদেশের সাথে।
শোক/এসকেএম
















Leave a Reply