২৬ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন আরও ৯৭ জন। এদের মধ্যে ৬১ জন পুরুষ ও ৩৬ জন নারী। গতকালের চেয়ে আজ ৪ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছেন ১০১ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১১ হাজার ১৫০ জন। এ নিয়ে দেশে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়েসি ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়েসিদের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়েসিদের মধ্যে ২১ জন এবং ষাটোর্ধ্ব বয়েসি ৫৯ জন রয়েছেন।
এর মধ্যে ঢাকা বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা ও সিলেট বিভাগে ৬ জন করে, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ৭৮৬ জনের। এদের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩০৬ জন। গতকালের চেয়ে আজ ২২৫ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ৯২২ জনের। এতে শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৯২২ জন।
দেশে এ পর্যন্ত ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৯ লাখ ৭৪ হাজার ৮৪৭টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৯৬ হাজার ৪৪০ হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৪১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৩০১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন।
উল্লেখ্য, ৪১৫ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম















Leave a Reply