মালি ইস্যুতে জরুরি বৈঠকে নিরাপত্তা পরিষদ

২৬ মে ২০২১ (নিউজ ডেস্ক): মালি সংকট নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

মালির সামরিক বাহিনী দেশটির অন্তবর্তী নেতাদেও আটক করার পর নিরাপত্তা পরিষদ জরুরী বৈঠকে বসতে যাচ্ছে। খবর: এএফপি।

ফ্রান্স, নাইজার, তিউনিশিয়া, কেনিয়া ও সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রিনাডিনেসের অনুরোধে এ বৈঠক হতে যাচ্ছে। বৈঠকের আবেদন জানানো এ চারটি দেশের সব দেশ বর্তমানে জাতিসংঘের এ শীর্ষ সংস্থার অস্থায়ী সদস্য।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ভেসলিড্রিয়ান এর আগে প্যারিসে বলেছিলেন যে মালির অভ্যুত্থানের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকের জন্য আবেদন জানানো হবে। তবে এটি কখন হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

এ জরুরি বৈঠক চলাকালে যৌথ কোন ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে কিনা সে ব্যাপারে কোন ইঙ্গিত পাওয়া যায়নি।

মালি/এসকেএম