১০ আগস্ট ২০২২ (বিনোদন ডেস্ক): ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজ দম্পতি মা-বাবা হয়েছেন।
বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমনি।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ ও পরীমনি। এ বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে।
নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই প্রথম দেখা হয় এই জুটির। সেখান থেকেই প্রণয়ে জড়িয়ে পড়েন তারা।
পরীমনি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply