মিয়ানমার থেকে আরও ৫ বিজিপি সদস্য ঢুকল বাংলাদেশে

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের ঝিমংখালী সীমান্ত দিয়ে রোববার রাতে আবারও ৫ বিজিপি সদস্য অস্ত্র ও গ্রেনেডসহ অনুপ্রবেশ করেছে। তাদের আপাতত হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুপ্রবেশ করা ৫ জনের মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেয়া হয়েছে। এ নিয়ে দুদিনে অনুপ্রবেশ করা বিজিপি সদস্যের সংখ্যা এখন ১৪ জন।

স্থানীয়রা বলেন, রাতে মিয়ানমারের বলিবাজার এলাকার ৭ বিজিপি ক্যাম্পের ৫ বিজিপি সদস্য আত্মরক্ষার্থে অনুপ্রবেশ করেছে। তবে তারা বিজিবি হেফাজতে রয়েছে বলে শুনেছি।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ জানান, বিজিবি সদস্যরা সীমান্তে দায়িত্বে রয়েছেন। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সবসময় প্রস্তুত।

সীমান্ত উত্তেজনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *