মিরাজের ঘূর্ণিতে দিশেহারা উইন্ডিজ

০৬ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রাম টেস্টে চতুর্থ ইনিংসে উইন্ডিজকে ৩৯৫ রানের বড় টার্গেট দিল বাংলাদেশ। জবাবে নেমে মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ৫৯ রানে ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দলের এমন পরিস্থিতিতে হাল ধরেন দুই ব্যাটসম্যান এনকেরুমা বোর্ন ও কাইল মায়ার্স। দিনের শেষমুহূর্ত পর্যন্ত ব্যাটিং করে যান তারা। তাদের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে খেলায় ফেরে উইন্ডিজ।

চতুর্থ দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ৩৭ ও ১৫ রানে অপরাজিত আছেন কাইল মায়ার্স ও এনকেরুমা বোর্ন। 

জয়ের জন্য রোববার শেষ দিনে উইন্ডিজকে করতে হবে আরও ২৮৫ রান।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *