মুশফিক-মিঠুনের বিদায়ে বিপদে বাংলাদেশ

১৪ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ঢাকা টেস্ট জিততে ২৩১ রানের লক্ষ্যে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতেই এসেছিল ৫৯ রান। কিন্তু এরপরেই বিপর্যয় নেমে আসে বাংলাদেশের ব্যাটিংয়ে।

ওয়ারিক্যানের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। ৩০ বল মোকাবেলা করে রান করেছেন ১৪। ওয়ারিক্যানের বলে উইকেটরক্ষক জসুয়ার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি।

মুশফিকের বিদায়ের পর মুমিনুলের সাথী হতে নামেন মোহাম্মদ মিঠুন। এবারও ব্যর্থ তিনি। কর্নওয়ালের লেন্থ বলে নেওয়া টার্ন বুঝলেনই না মিঠুন। বোনারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনিও। ১২ বলে ১০ রান করেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট খুঁইয়ে ১১৬ রান।

ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের জন্য এখনও প্রয়োজন ১১৬ রান। ক্রিজে আছেন অধিনায়ক মুমিনুল ১৭ ও লিটন ২।

দিনের বাকিটা সময় মুমিনুল-লিটনে ভর করেই চলতে হবে। নয়তো ১১৬ রান সংগ্রহ করার আগেই মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের ইনিংস।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *