মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

২৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন আরও ১০১ জন। এদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৯ জন নারী। গতকালের চেয়ে আজ ১৮ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছেন ৮৩ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১১ হাজার ৫৩ জন। এ নিয়ে দেশে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ১ থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়েসি ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়েসিদের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়েসিদের মধ্যে ১৮ জন এবং ষাটোর্ধ্ব বয়েসি ৬৫ জন রয়েছেন।

এর মধ্যে ঢাকা বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, সিলেট বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন এবং রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ১ জন করে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ৯২২ জনের। এদের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৯২২ জন। গতকালের চেয়ে আজ ২২৫ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল নমুনা পরীক্ষা করা হয় ২০ হাজার ৫৭১ জনের। এতে শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৬৯৭ জন।

দেশে এ পর্যন্ত ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৯ লাখ ৫৭ হাজার ৪৫৪টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৮৮ হাজার ৪৭ হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫ হাজার ৪৭৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *