নিউজ ডেস্ক: মেডিকেলের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১০ মার্চ।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার টিটু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রায় ১১ হাজারটি আসনের জন্য অনলাইনে শিক্ষার্থীরা ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন। দুই একদিনের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া আগের মতই থাকবে।
তিনি বলেন, এবারও মেডিকেল কলেজগুলোতে ভর্তির আসন সংখ্যা গতবারের মতই থাকবে। এবার সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।
দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এ সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply