যুক্তরাষ্ট্র গেলেন সাকিব

১৮ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে খেলবেন না সাকিব আল হাসান। এ সময়টা পরিবারের সাথে কাটাতে শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্র রওনা হয়েছেন তিনি।

সাকিবের সুপার লিগে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।

তিনি বলেন, আমাদের সাথে সাকিব আল হাসানের কথা হয়েছে। তিনি জানিয়েছিলেন, সুপার লিগে খেলবেন না, পরিবারের কাছে যুক্তরাষ্ট্র যাবেন। আমরা তার কথার মূল্যায়ন করেছি। অনেক দিন তিনি পরিবারের থেকে দূরে। তাই তাকে আমরা ছেড়ে দিচ্ছি। সাকিবকে ছাড়াই সুপার লিগে খেলবে মোহামেডান।

গতকাল লিগ পর্বের শেষ ম্যাচে মোহামেডানের অধিনায়কত্বও করেননি সাকিব। এ ম্যাচে মোহামেডানকে নেতৃত্ব দিয়েছেন শুভাগত হোম চৌধুরী।

সব ঠিক থাকলে আগামী ২৯ জুন বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে যাবে। এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজে খেলবে বাংলাদেশ। সাকিব যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দেবেন। সফরের আগে দেশে জাতীয় দলের কোনও অনুশীলন ক্যাম্প হবে না। প্রিমিয়ার লিগ শেষে তিন দিনের বিশ্রাম কাটিয়ে জিম্বাবুয়ে যাবেন ক্রিকেটাররা।

সাকিব আল হাসান/এসকেএম