যেখানে বাঙালি, সেখানে বিএসপি

১৯ মে ২০২১ (নিউজ ডেস্ক): “বিশ্বের বাঙালি হও এক প্রাণ / বাঙালির সংস্কৃতি বাংলার জয়গান” এমন স্লোগান নিয়ে চলছে ‘বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ (বিএসপি)’-এর কার্যক্রম। কলিকাতাকেন্দ্রিক যাত্রা শুরু সংগঠনটির। তবে শাখা প্রশাখা মেলছে সবখানেই। যেখানেই বাঙালি, সেখানেই বিএসপি।

বিএসপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির প্রধান পরিচালক আশিষ কুমার সরকার। থাকেন কলিকাতায়। আর্ট নিউজকে তিনি জানালেন, ভারত-বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশে অবস্থানরত বাঙালি অধ্যুষিত শহরে সংগঠনকে বিস্তৃত করার কাজ চলছে। এর মধ্য দিয়ে বাঙালির ঐক্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করাই এর উদ্দেশ্য।

তিনি জানান, ইতোমধ্যেই বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় এর শাখা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডাতেও সংগঠনের প্রতিনিধি রয়েছেন।

আশিষ সরকার আর্ট নিউজের সম্পাদক, বরেণ্য কারুশিল্পী ও কবি কাজী তামান্নাকে জানিয়েছেন, গেল বছর গড়ে তোলা হয় অনলাইনভিত্তিক এই প্ল্যাটফর্ম। ১৪২৭ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম শুরু হয় একই বছরের বাইশে শ্রাবণ।

বাংলা ভাষা ও সাহিত্য, গান, কবিতাচর্চা, আবৃত্তি, নাট্যচর্চা, সাংস্কৃতিক কর্মশালা, প্রকাশনা, সোস্যাল মিডিয়ানির্ভর কিছু কাজ, গবেষণামূলক কাজ, চিত্র ও গবেষণা প্রদর্শনী, তথ্যচিত্র নির্মাণ, আর্কাইভ ও গ্রন্থাগার প্রতিষ্ঠা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, সমাজসেবামূলক কাজ করবে বিশ্বমৈত্রী সাংস্কৃতিক পরিষদ। তবে আর্থিকভাবে অসহায় যে শিল্পীররা, তাদের জন্য কল্যাণ তহবিল গঠন, স্বাস্থ্যবীমা, চিকিৎসার ব্যবস্থা করা সংগঠনের অন্যতম কাজ হিসেবে বিবেচিত হবে বলে তিনি জানান।

সংগঠনের ফেসবুক লিংক:

www.facebook.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AE%E0%A7%88%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6-104194231376186/?ti=as

বিশ্বমৈত্রী/কিউটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *