রাত পোহালেই বিসিবির নির্বাচন

Ad

৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন পরিচালনা পর্ষদ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) নির্বাচন। যেখানে ৩০ জন প্রতিযোগী ২৩ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার প্রিজাইডিং অফিসার এসএম কবিরুল হাসান জানান নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন।

নির্বাচনে কাউন্সিলররা ২৩ জন পরিচালক নির্বাচন করবেন। দুইজন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্বারা মনোনীত হবেন। এই ২৫ জন নির্বাচিত পরিচালক পরবর্তীতে তাদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচন করবেন। যাদের নির্দেশনায় আগামী চার বছর দেশের ক্রিকেট পরিচালিত হবে।

এর আগে এই মাসের শুরুর দিকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বোর্ড। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন এম ফরহাদ হুসাইন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন ওমর ফারুক, ব্যারিস্টার মুদ্দাসির হোসেন, বিসিবির আইনি উপদেষ্টা একরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নির্বাচনের জন্য ১৭১ জন কাউন্সিলর চূড়ান্ত করা হয়েছে। তারা ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ডিভিশন ঢাকা লীগ ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক (পাবলিক ইউনিভার্সিটি, প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এবং সরকারি সংস্থা) নির্বাচন করবেন।

ক্যাটাগরি-১ থেকে মোট আটজন পরিচালক ইতোমধ্যে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলররা প্রধানত বাকি ১৫ জন পরিচালককে নির্বাচন করবেন।

ক্যাটাগরি-২ থেকে ১২ জন পরিচালক পদে ১৬ জন এবং একজন পরিচালক পদের জন্য ক্যাটাগরি-৩ থেকে দুইজন প্রতিন্দ্বন্দিতা করবেন।

বিসিবি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *