৬ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, ফরিদপুর): জেলার মধুখালী উপজেলার ৫ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকির হোসেন মিয়া। তিনি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বুধবার পঞ্চম ধাপের নির্বাচনে এই ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়। গণনা শেষে রাতে জাকির হোসেন মিয়াকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি ১ হাজার ৪৫ ভোট বেশি পেয়েছেন।
আরও পড়ুন: http://চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত
নির্বাচনের বেসরকারি ফলে জানা যায়, আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন মিয়া পেয়েছেন ৬ হাজার ৪০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম মোটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৫৮ ভোট। নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত মোতালেব মৃধা পেয়েছেন ৩ হাজার ১৬৫ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী মামুন খাঁন ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩০১ ভোট।
ইউপি নির্বাচন/টিটি/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply