৩০ জুলাই ২০২২ (স্পোর্টস ডেস্ক): প্রথম টি-টোয়েন্টিতে রানের পাহাড়ে চড়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। যাত্র পথে হাফ সেঞ্চুরি গড়েছেন ওয়েসলি মাধেভেরে ও সিকান্দর রাজা। বাংলাদেশের জন্য টার্গেট ছুড়েছে ২০৬ রানের।
শনিবার হারারে স্পোর্টিং ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ওয়েসলির ৪৬ বলে ৬৭ আর সিকান্দার রাজার ২৬ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস জিম্বাবুয়ের জন্য স্বস্তি দিয়েছে। ২০ ওভারে সংগ্রহ ২০৫ রান। উইকেট হারিয়েছে তিনটি। কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ স্কোর তাদের।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই পেসার মুস্তাফিজ তুলে নেন জিম্বাবুয়ের ওপেনার রেগিস চাকাবাহকে। আউট হওয়ার আগে ১১ বলে ৮ রান করেন তিনি। এরপর ক্রেইড আরভিন এবং ওয়েসলি মাধেভের মিলে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন। তবে এই জুটিকে বড় হতে দেননি মোসাদ্দেক হোসেন সৈকত। ৭ম ওভারে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনকে বোল্ড করেন এই অলরাউন্ডার। আউট হওয়ার আগে ২১ রান করেন আরভিন।
তবে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ওয়েসলি ও শন উইলিয়ামস তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটে গড়লে বড় সংগ্রহের পথে থাকে স্বাগতিকরা। উইলিয়ামস ১৯ বলে ৪টি চার এবং একটি ছক্কায় ৩৩ রান করে ফেরেন। ইনিংসের ১৩তম ওভারে দলীয় ৯৯ রানে শন উলিয়ামসকে বোল্ড করেন মুস্তাফিজ।
ক্রিকেট/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply