২৫ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম ও চলমান ঢাকা টেস্টে সেঞ্চুরি করার সাথে সাথেই সুখবর পেলেন তামিম ইকবার, মুশফিকুর রহিম ও লিটন দাস।
চট্টগ্রামে প্রথম ইনিংসে ১০৫ রান করার পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিক। দুই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে আইসিসির র্যাংকিংয়ে চারধাপ এগিয়েছেন মুশফিক।
চট্টগ্রামে ১৩৩ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে আইসিসি র্যাংকিংয়ে আট ধাপ এগিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
ঢাকা টেস্টে ১৪১ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন লিটন দাস।
আইসিসির সদ্য ঘোষিত টেস্ট র্যাঙ্কিংয়ে ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে রয়েছেন লিটন। চট্টগ্রামে ৮৮ রানের ইনিংস খেলায় তার অবস্থান এখন ১৭তম স্থানে। গত মার্চেই বাংলাদেশের সেরা র্যাঙ্কিং ১২তম স্থানে উঠে গিয়েছিলেন তিনি। মাঝে আট ধাপ পিছিয়ে পড়েছিলেন।
৬১৭ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিক বর্তমানে আছেন ২৫তম স্থানে। বড় লাফে তার খুব কাছে চলে এসেছেন তামিম। ৬০৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন এ ওপেনার।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply