র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন সাকিব

৮ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিং তালিকায় তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তিন ধাপ এগিয়ে নয় নম্বরে জায়গা করে নিয়েছেন সাকিব। তার রেটিং এখন ৬২৮।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে ৪ উইকেট নিয়েছেন সাকিব। এতে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে এই ফরম্যাটে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা সাকিব।

আরও পড়ুন: কিউইদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়

৬১৪ রেটিং নিয়ে দশমস্থানেই আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন ফিজ। র‌্যাংকিংয়ে উন্নতি না হলেও রেটিং বেড়েছে এই বাঁ-হাতি কাটার মাস্টারের।

এই তালিকায় সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। তার রেটিং ৭৯২।

সাকিব/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 | ArtNews.Com.BD | Seattle News by ThemeArile