৩ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): ভারতীয় সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদিকে ছাড়িয়ে লজ্জার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ১০ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি।
শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪ বলে কোনও রান না করেই আজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হন কোহলি।
ভারত অধিনায়ক হিসেবে দেশের মাঠে টেস্টে সব থেকে বেশি ৬ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। এই দিক থেকে তিনি টপকে গেলেন মনসুর আলি খান পতৌদিকে। নবাব পতৌদি নিজের দেশে টেস্ট ক্যাপ্টেন হিসেবে মোট ৫ বার শূন্য রানে আউট হয়েছেন।
দীর্ঘ ২ বছর কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই। ২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের ডে-নাইট টেস্টে সবশেষ সেঞ্চুরি করেছিলেন কোহলি। তারপর থেকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটে ৫৭ ইনিংস খেলেও সেঞ্চুরি পাননি বিশ্বের এ সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply