২১ ডিসেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুইটি প্যানেল। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ফোরামের কামাল উদ্দিন সবুজ-ইলিয়াস খান পরিষদ।

করোনার কারণে এবার প্রচারণায় পরিবর্তন এসেছে। প্যানেল থেকে দলবদ্ধভাবে কোন সংবাদপত্র বা টেলিভিশন অফিসে নির্বাচনী প্রচারণার জন্য যাওয়া হচ্ছে না। প্রার্থীরা নির্ভরশীল হয়েছেন এসএমএস ও ফোন কলের ওপর।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ।
সিনিয়ার সহ-সভাপতি পদে প্রার্থী বর্তমান সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, কবি হাসান হাফিজ ও স্বতন্ত্র প্রার্থী রাশেদ চৌধুরী।
সহ-সভাপিতি পদে প্রার্থী বর্তমান কমিটির সদস্য মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা ও খন্দকার হাসনাত করিম।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস খান।
যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। বর্তমান যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ আলী, নাজমুল আহসান, সৈয়দ আলী আসফার ও স্বতন্ত্রে বর্তমান কমিটির সদস্য কল্যাণ সাহা।
কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন বর্তমান যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও সালাহউদ্দীর আহমেদ বাবুল।
১০টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন প্রার্থী। এরা হলেন, আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ, বর্তমান কমিটির সদস্য জাহিদুজ্জামান ফারুক, আইয়ুব ভূঁইয়া, ভানুরঞ্জন চক্রবর্তী, রেজানুর রহমান, রফিক আহমেদ মুফদি, শাহনাজ সিদ্দিকী সোমা, সলিমউল্লাহ সেলিম, বিশ্বজিৎ দত্ত, মহিউদ্দিন সরকার, সাবেক কোষাধ্যক্ষ কাজী রওনাক হোসেন, কমিটির সাবেক সদস্য বখতিয়ার রানা, বর্তমান কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ, কামরুল হাসান দর্পন, জিয়াউদ্দিন সাইমুম, নুরুননবী রবি, মোস্তফা কামাল মজুমদার, মোহাম্মদ গোলাম কিবরিয়া, শাহনাজ বেগম পলি ও শামসুল হক দুররানী।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে নির্বাচন করছেন শামসুদ্দিন আহমেদ চারু, কেএম শহীদুল হক, সেবীকা রানী, ফেরদাউস মোবারক ও নির্মল চক্রবর্তী।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জনসংযোগ সমিতির সভাপতি মোহাম্মদ মোস্তফা-ই জামিল। সদস্য হিসেবে আছেন সমিতির মহাসচিব মোহাম্মদ মনিরুজ্জামান, জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এস এ এম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া) ও শামীমা চৌধুরী।
জাতীয় প্রেসক্লাব/এসকেএএম/আরএম















Leave a Reply