২১ এপ্রিল ২০২১ (স্পোর্টস ডেস্ক): দুর্দান্ত খেলেছিলেন তামিম ইকবাল। হাফসেঞ্চুরির পর ইনিংসটা সেঞ্চুরির দিকে নিয়ে যাচ্ছিল। খেলেছিলেন লম্বা শর্ট। কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরির অপেক্ষা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ড্যাশিং এ ওপেনারকে।
কিন্তু সতীর্থ সিনিয়রের ভুল থেকে মাঠেই শিক্ষা নিলেন নাজমুল হোসেন শান্ত। ২৩৬ বলে শতক পূরণ করলেন তিনি। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির মুখ দেখলেন এই ব্যাটসম্যান।
ওয়ানডে মেজাজে খেলা তামিমের ৯০ রানের পর শান্তর শতকে ভর করে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৬১ রান। অন্য প্রান্তে শান্তকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক মোমিনুল হক। শান্তর সেঞ্চুরি পর হাফসেঞ্চুরিতে পোঁছুলেন মোমিনুল।
বয়সভিত্তিক আর আরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটার শান্ত আন্তার্জাতিক অঙ্গনে বরাবরই ব্যর্থ ছিলেন।
ওয়ানডে বা টেস্টের কোনোটিতেই ব্যাট হাসছিল না তার। বারবার কম রানে সাজঘরে ফেরায় সমালোচনা সইতে হচ্ছিল তাকে। এমন পারফরম্যান্সে জাতীয় দলেই তার থাকাটা অনিশ্চিত হয়ে পড়ে।
ক্যারিয়ারের এমন পরিস্থিতিতে শ্রীলংকায় পাল্লেকেলেতে দূর্দান্ত ইনিংসটি খেলেন শান্ত। সমালোচকদের জবাব দেন ব্যাট হাতেই।
বলতে গেলে অনেক সাধনার পর সেঞ্চুরির মুখ দেখলেন শান্ত
নাজমুল হাসান শান্ত/ এসকেএম















