১৭ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের হালনাগাদকৃত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাতে দেখা গেছে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্বকাপ চলাকালেই আফগানিস্তানের মোহাম্মদ নবীকে টপকে শীর্ষস্থানে ওঠেন সাকিব। তবে সবশেষ র্যাংকিংয়ে সাকিবকে দুইয়ে ঠেলে নবী এককভাবে শীর্ষে অবস্থান করছেন।
সাকিবের চেয়ে ৫ পয়েন্ট রেটিংয়ে এগিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন নবী (২৬৫)। ১৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের লিভিংস্টোন। চতুর্থ স্থানে গ্লেন ম্যাক্সওয়েল (১৭৮)ও পঞ্চম স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৭৩) রয়েছেন।
৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন ওমানের জিসান মাকসুদ। তার পরেই রয়েছেন নামিবিয়ার স্মিথ।
শীর্ষ দশে উঠে এসেছেন মঈন আলী ও মিচেল মার্শ।
সাকিব আল হাসান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply