শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ

১২ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার ফিরে গেছেন শূন্যরানে। এরপর নাজমুল হোসন ফিরে গেছেন মাত্র ৪ রানে।

ওপেনিংয়ে সুযোগ পেয়েই ব্যর্থ হলেন সৌম্য সরকার। রানের খাতাই খুলতে পারলেন না তিনি। চার বল মোকাবেলা করে শূন্যরানে ফিরলেন এ ওপেনার। গ্যাব্রিয়েলের বলে শর্ট মিড-উইকেটে ক্যাচ তুলে দেন সৌম্য। তা সহজেই লুফে নেন কাইল মায়ার্স।

একইরকম ব্যর্থ ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত। আবারও সেই গ্যাব্রিয়েলে আঘাত। ২ বল খেলে ৪ রানে আউট হলেন শান্ত। বোনারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শান্ত।

অপরপ্রান্তে ভালোই শুরু করেছেন ওপেনার তামিম। ব্যাটে-বলে মিলছে তার। একটি ছক্কাও হাঁকিয়েছেন ইতিমধ্যে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৬ রান। দু্ই অংকের ঘরে পৌঁছেছেন তামিম। শান্তর আউটের পর ব্যাট হাতে নেমেছেন অধিনায়ক মুমিনুল হক। তিনি ২০ বল মোকাবেলা করে রান করেছেন ৫।  

এরআগে দুর্দান্ত ইনিংস খেলেছেন ক্যারিবীয় তিন ব্যাটসম্যান বোনার, জসুয়া ও জোসেফ। এ তিন ব্যাটসম্যানের ইনিংসে ভর করে ১৪২.২ ওভার টিকে ৪০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *