শেখ হাসিনার কারাবন্দী দিবস

১৬ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। ওয়ান ইলেভেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল।

ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে দেশজুড়ে গড়ে ওঠে আন্দোলন। এক পর্যায়ে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর অনুষ্ঠিত অবাধ নিরপেক্ষ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রিঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।

২০০৭ সালের এই দিন ভোরে আইন-শৃঙ্খলা বাহিনীর দুই হাজারেরও বেশি সদস্য শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘেরাও করে। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে গ্রেফতার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করে।

আদালতের কার্যক্রম শুরুর নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জামিন আবেদন না মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের হীন-রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

গ্রেফতার পূর্ব মুহূর্তে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠি লিখেন। তাতে তিনি জনগণ এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান।

আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যার আপোষহীন ও দৃঢ় মনোভাবের প্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

কারাবন্দী দিবস/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *