শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টানটান উত্তেজনাকর ম্যাচে অবশেষ জয় পেল ভারত। ১৬০ রানের টার্গেট তাড়ায় ৩১ রানে প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভারত। সেই অবস্থা থেকে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া।

প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল মাত্র ৪৫ রান। শাদাব খানের করা ১১তম ওভারে এক বাউন্ডারিতে ৯ রান আদায় করে নেন পান্ডিয়া-কোহলি। মোহাম্মদ নওয়াজের করা ১২তম ওভারে ৩টি ছক্কা হাঁকিয়ে ২০ রান আদায় করে ম্যাচ নিজেদের কব্জায় নিয়ে যায় ভারত।

১৩তম ওভারে শাহিন আফ্রিদি খরচ করেন ৯ রান। পরের ওভারে শাদাব খান দেন ৭ রান। নাসিম শাহর করা ১৫তম ওভারে ১০ রান আদায় করে নেয় ভারত। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১০০। জয়ের জন্য শেষ ৫ ওভারে দরকার ছিল ৬০ রান।

হারিস রউফ ১৬তম ওভারে খরচ করেন মাত্র ৬ রান। নাসিম শাহর করা পরের ওভারেও ৬ রানের বেশি নিতে পারেননি কোহলি-পান্ডিয়া। শেষ ১৮ বলে ভারতের প্রয়োজন ছিল ৪৮ রান। ১৮তম ওভারে শাহিন শাহ খরচ করেন ১৭ রান। পরের ওভারে হারিস রউফ খরচ করেন ১৫ রান। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান।

মোহাম্মদ নওয়াজের হাতেই শেষ ওভারে ভরসা রাখেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওভারের প্রথম বলেই হার্দিক পান্ডিয়াকে ক্যাচ তুলতে বাধ্য করেন পান্ডিয়া। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে প্রথম বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন দীনেশ কার্তিক। তৃতীয় বলে স্টাইক পেয়ে বিরাট কোহলি ডাবল রান নেন। পরের ৩ বলে ভারতের প্রয়োজন ছিল ১৩ রান।

চতুর্থ বলে ছক্কা হাঁকান কোহলি। সেই বলটি নো কল করেন আম্পায়ার। ফ্রি হিটের বলে ওয়াইড দেন নওয়াজ। পরের বলে দৌঁড়ে ৩ রান নেন কোহলি-কার্তিক। পঞ্চম বলটি ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আউট হন দীনেশ কার্তিক। শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ২ রান। শেষ বল করতে গিয়ে ফের ওয়াইড দেন নওয়ান। ১ বলে ভারতের প্রয়োজন ছিল ১ রান। অশ্বিন বলটিকে ডেলে দিয়ে দৌঁড়ে ১ রান আদায় করে ভারতের জয় নিশ্চিত করেন।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *