শ্যুটিংয়ে ফিরলেন পরীমনি

৬ মার্চ ২০২২ (বিনোদন ডেস্ক): ৩ মার্চ পরীমনির ‘মুখোশ’ ছবিটি মুক্তি পেয়েছে। ওই দিন বেশ কয়েকটি হলে গিয়ে প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি। এরপর শুক্রবার রাতেই নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির শ্যুটিংয়ে অংশ নিতে গাজীপুরে রওনা হন পরীমনি। টানা ১০ দিন শুটিং করবেন সেখানে।

দুই মাস আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে পরীমনি জানিয়েছেন, আগের চুক্তি করা কাজগুলো আস্তেধীরে শেষ করবেন। আগামী বছর নতুন কাজ আর হাতে নেবেন না। এ কারণে অনেক দিন ক্যামেরার সামনে দাঁড়াননি এই অভিনেত্রী। মাঝে এক শিফট শ্যুটিং করে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ছবির শ্যুটিং শেষ করেছেন। ‘মা’ ছবিটিও আগে চুক্তি করা।

গত বছরের নভেম্বরে ‘মা’ ছবির প্রথম ধাপের শ্যুটিং হয়। পরীমনির অংশ ছাড়া ওই সময় ছবির সব কাজ শেষ হয়েছে। গত জানুয়ারি থেকে পরীর অংশের টানা শ্যুটিং করার কথা ছিল। লোকেশনেও গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে সেসময় কাজটি আর করতে পারেননি পরীমনি।

গতকাল শনিবার গাজীপুরের শালনা অঞ্চলের লোকেশনে পরীমনির শ্যুটিং শুরু হয়েছে। ছবিতে তার প্রথম শ্যুটিং। বীণা চরিত্রে অভিনয় করছেন পরীমনি।

পরীমনি বলেন, রাতে এসেছি। দুপুরে শ্যুটিং শুরু হয়েছে। ১০ দিনের শিডিউল দেয়া আছে। এ ধাপেই শ্যুটিং শেষ হয়ে যাবে। শারীরিক কারণে আমি তো মাঝেমধ্যে একটু অসুস্থ হয়ে পড়ি। এ জন্য কাজটি টানা শেষ করতে চাইছি।

ছবির পরিচালক অরণ্য আনোয়ার জানান, দুপুর থেকে দুটি দৃশ্য শেষ করেছেন। তৃতীয় দৃশ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরীমনির প্রথম দিনের শ্যুটিং নিয়ে দারুণ খুশি অরণ্য আনোয়ার।

তিনি বলেন, আমার প্রথম সিনেমা। পরীর সাথে প্রথম কাজ। চিন্তায় ছিলাম, অভিনয়টা কতটুকু দিতে পারবেন পরী। কিন্তু প্রথম দৃশ্যেই আমাকে অবাক করে দিয়েছেন পরীমনি। জাস্ট উড়াইয়ে দিয়েছেন পরী। তার প্রতি আমার ধারণাই পাল্টে গেছে।

পরিচালক আরও জানান, পরীর শারীরিক কথা ভেবে কিছুটা টেনশনে ছিলাম। যেহেতু পরীর ঘরে নতুন অতিথি আসবে, এ জন্য নিজেকে সময় দিচ্ছেন তিনি। তারপরও পরী সাবধানতা অবলম্বন করে নিজের আগ্রহে কাজটি শেষ করে দিচ্ছেন।

পরীমনি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *