নিউজ ডেস্ক: তত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত বাতিল করায় সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার বিকল্প কিছু নেই। এমনটাই বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই। কেউ এখন বলতে পারবে না যে হত্যার বিচার হয় না।
তিনি বলেন, বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারেনি, আর তারাই আবার আইনের শাসনের কথা বলে।
আইনমন্ত্রী বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, বঙ্গবন্ধুর দেয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। এটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আদালত তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ তাকজিল খলিফা কাজল।
আইনমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply