সংসদ সদস্য মাহমুদ উস সামাদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

১১ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক শোক বার্তায় রাষ্ট্রপ্রতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান।

তিনি স্ত্রী, এক পুত্র, অসংখ্য রাজনৈতিক অনুসারী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

রাষ্ট্রপতি/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *