সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

মঙ্গলবার দুপুরে ক্যাম্প-১৩-তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী।

নিহত দুজনের নামই রফিক বলে জানা গেছে। তারা ক্যাম্প ১৩-এর বাসিন্দা। তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি।

উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্প ১৩-তে একদল দুষ্কৃতকারী দুপুর ১টার দিকে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গা মারা যান। আর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন আরেক রফিককে। এ ঘটনায় অপর এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোহিুঙ্গা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *