২৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সৈয়দ শাহজাহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
বুধবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে সৈয়দ শাহজাহান তার স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডক্টর হাছান মাহমুদ তার শোকবার্তায় সৈয়দ শাহজাহানকে একজন বীর মুক্তিযোদ্ধা, দক্ষ জনসংযোগ কর্মকর্তা এবং অনন্য সাংবাদিক হিসেবে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মন্ত্রী বলেন, দেশ ও গণমাধ্যমের জন্য সৈয়দ শাহজাহানের ভালোবাসা তাকে স্মরণীয় করে রেখেছে।
তথ্যমন্ত্রী/এসকেএম













