সাকিবকে নিয়ে হত্যাশ ম্যাককালাম

১৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): সাকিবের বুঝি কপাল পুড়লো। পরপর তিন ম্যাচে ফ্লপ। প্রত্যাশা পূরণ করা গেল না টিম ম্যানেজমেন্টের। আইপিএলের মত আসরে টানা ফ্লপ মেরে নিজের ভবিষ্যত অন্ধকার করে তুলেছেন সাকিব আল হাসান। একবার সেরা একাদশ থেকে বাদ পড়লে আবার ফেরা মুশকিল। ওদিকে ক্যারিবিয়ান সুনীল নারাইনও ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায়। এমন পরিস্থিতিতে দলের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম স্পষ্টই জানিয়ে দিয়েছেন নিজের হতাশার কথা।

আইপিএলে কোলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম দুই ম্যাচে সাকিবকে একাদশে রেখেছিল অনেক প্রত্যাশা নিয়ে। সাকিব ব্যর্থ হয়েছেন প্রত্যাশা পূরণ করতে। তৃতীয় ম্যাচে সুনীল নারাইনের একাদশে থাকা ছিল প্রত্যাশিত। কিন্তু পুরো ফিট না থাকায় সাকিব আরেকটি সুযোগ পেয়েছিলেন নিজেকে মেলে ধরার। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি।

তিন ম্যাচে ৩৯ বল মোকাবেলায় করেছেন ৩৮ রান। এরমধ্যে শেষ ম্যাচেই শুধু স্ট্রাইকিং রেটটাকে নিতে পেরেছেন একশ’র ওপর। ২৫ বলে করেছেন ২৬ রান।

আগের দুই ম্যাচে ৫৭ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। তৃতীয় ম্যাচে ২৪ রান দিয়ে কোন উইকেট পাননি।

প্রথম দুই ম্যাচে বাজে খেলার পরও তৃতীয় ম্যাচে সাকিব কি করে একাদশে ঢুকলেন সেই ব্যাখ্যা দিয়েছেন ম্যাককালাম। বলেছেন, সুনীল ইনজুরিতে রয়েছে। সে এখনও শতভাগ ফিট না। তবে সে আমাদের পরিকল্পনায় রয়েছে। বেঙ্গালুরুর বিপক্ষে নারাইনের খেলার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আমরা সাকিবকে খেলাই। কারণ, আমাদের আশা ছিল সে (সাকিব) বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সাহায্য করতে পারবে।

সাকিবকে নিয়ে ম্যাককালাম নিজের হতাশা ঢেকে রাখার চেষ্টা একদমই করেননি। স্পষ্ট করে বলেছেন, আমরা সাকিবকে পরপর তিন ম্যাচে সুযোগ দিয়েছি। কিন্তু সে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তবে পরের ম্যাচে মুম্বাইয়ের পিচে অন্যদের সুযোগ দেয়া হবে।

প্রধান কোচের কথাতেই পরিস্কার, মিরাকল না ঘটলে মুম্বাইয়ে সাকিব চলে যাবেন ডাগআউটে।

সাকিব/এএমএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *