স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
সোমবার সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুশফিক এ মন্তব্য করেন।
ফেসবুকে মুশফিক লিখেছেন, একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।
রাওয়ালপিন্ডিতে খেলার সময় বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব। এ প্রসঙ্গে মুশফিক বলেন, সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত।
মুশফিক/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply